সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (০২ মে) দলটির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। দাপ্তরিক কার্যক্রম শেষে কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে রিটার্নিং কর্মকর্তা তাদের জানিয়েছেন।

সালেহ উদ্দিন সিফাত আরও জানান, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে কিছুক্ষণের মধ্যে ব্রিফ করা হবে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশ দেন হাইকোর্ট।

আদালতের ওই নির্দেশনার পর নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাছাইয়ের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ