সংসদীয় আসনের নতুন সীমানা ইস্যুতে বিএনপির কমিটি গঠন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংসদীয় আসনের নতুন সীমানা ইস্যুতে বিএনপির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৩, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৩, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ কার্যক্রমের প্রেক্ষিতে পর্যালোচনা ও সমন্বয়ের লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই কমিটি করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মো. জেকোরিয়া, সাবেক উপসচিব সামসুল আলম ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ