সংসদীয় কমিটির সভাপতি থেকেও বাদ পড়লেনইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংসদীয় কমিটির সভাপতি থেকেও বাদ পড়লেনইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের পদ হারানোর পর এবার সংসদীয় কমিটির সভাপতি থেকেও বাদ পড়লেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ থেকে সরিয়ে সরকারদলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে সভাপতি করা হয়েছে।

আজ রোববার জাতীয় সংসদে স্থায়ী কমিটির পুনর্গঠন করা হয়। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মতিয়া চৌধুরী সংসদীয় উপনেতা হওয়ায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে।

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। ২০০৮ সালের নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে নির্বাচিত হন খন্দকার মোশাররফ হোসেন। তাকে প্রথমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরে তিনি স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে মন্ত্রিসভা থেকে বাদ পড়েন খন্দকার মোশাররফ হোসেন।

মোশাররফের অনুপস্থিতিতে দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয় না। সর্বশেষ বৈঠক হয়েছিল গত বছরের ১৩ মার্চ। গত এপ্রিলের শেষদিকে তিনি সুইজারল্যান্ডে চলে যান। গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের পরে দলটির উপদেষ্টা পরিষদের সদস্যপদ থেকেও তাকে বাদ দেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ