সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) বিল ২০২৬ পাস - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) বিল ২০২৬ পাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) বিল-২০২৬ পাস হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বিলটি পাস হয়।

পাস হওয়া এই বিলে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।

এ সময় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, যারা বলেন- সরকার গুমের বিচার চায় না, তাদের উদ্দেশ্য বলি, আইনটা পড়ে দেখেন।

গুমের অপরাধ বিচারে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে আইনমন্ত্রী আরও বলেন, এখন থেকে গুমের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

এর আগে গতকাল সোমবার জাতীয় সংসদে ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬ পাস হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ