সংসদ নির্বাচনে গোপনে কিছু হয়নি: ইসি আনোয়ারুল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৬, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংসদ নির্বাচনে গোপনে কিছু হয়নি: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৪, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৪, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপনে কিছু হয়নি, ইচ্ছে করলেও কেউ অনিয়ম করতে পারেনি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘এখনো আনুষ্ঠানিক মূল্যায়ন করিনি। তবে সবাই বলছে নির্বাচন ভালো হয়েছে। এটি গোপন কিছু ছিল না।’

নির্বাচন প্রক্রিয়ায় নজরদারির বিষয়ে তিনি জানান, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা, ড্রোনের ছবি ও বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তাদের নিরাপত্তায় আনসার সদস্য নিয়োজিত ছিলেন। এমনকি রিটার্নিং কর্মকর্তা ওয়াশরুমে গেলেও নিরাপত্তা সদস্য সঙ্গে ছিলেন। এতে দুই ধরনের সুফল পাওয়া গেছে- প্রিসাইডিং কর্মকর্তারা নিজেদের নিরাপদ মনে করেছেন এবং দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরাও সতর্ক ছিলেন। ফলে কেউ ইচ্ছা করলেই কিছু করতে পারেনি।

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে কি না- এমন প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ।’

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের প্রসঙ্গে তিনি জানান, সংসদই নির্ধারণ করবে নির্বাচন দলীয় না নির্দলীয় পদ্ধতিতে হবে।

সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আনুপাতিক হারে দলগুলো আসন পাবে।’

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে কমিশনার বলেন, ‘মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে অথবা ভেঙে দেওয়ার পরবর্তী ১৮০ দিনের মধ্যে ভোট সম্পন্ন করার বিধান রয়েছে। সরকার যে নির্দেশনা দেবে, নির্বাচন কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ