সংস্কারের নামে নির্বাচন নিয়ে টালবাহানা হচ্ছে : জুয়েল - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংস্কারের নামে নির্বাচন নিয়ে টালবাহানা হচ্ছে : জুয়েল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, সংস্কারের নাম করে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছেন তা অনেক সময় সাপেক্ষের বিষয়। আজ জনমনে প্রশ্ন দেখা দিয়েছে আদৌ কী সংস্কারের নামে নির্বাচন নিয়ে টালবাহানা করছেন না অন্যকোনো উদ্দেশ্য আছে?

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীর আমতলী মাঠে বনানী থানার ২০নং ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

জুয়েল বলেন, বর্তমান সরকারের ছত্রছায়ায় নতুন রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে। তাহলে কী আমরা ধরে নিব এই নতুন দলকে মাঠ গোছানোর সুযোগ দেওয়ার জন্যই নির্বাচন পেছানোর চক্রান্ত চলছে?

তিনি বলেন, নতুন দল নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই। তবে, রাষ্ট্রকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে কোনো রাজনৈতিক শক্তিকে দেশবাসী মেনে নিবে না। রাজনৈতিক দল গঠন করতে হলে জনমত তৈরি করেন। কিন্তু আরেক দলকে কটাক্ষ করে রাজনৈতিক ফায়দা লুটের চেষ্টা করা হলে আমরা বসে থাকবো না।

জুয়েল আরও বলেন, বিএনপির একটি সংগ্রামী ইতিহাস আছে। নেতাকর্মীরা গণতন্ত্রের প্রশ্নে জীবন দিতে জানে। প্রয়োজনে আবারও রাজপথে নেমে দেশে সুস্থধারার রাজনীতি ফিরিয়ে আনবো।

২০নং যুবদলের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব ফয়সাল হায়দার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক তালহা রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেন খান, সদস্য সচিব হাসিবুল ইসলাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ