সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেয়া ঠিক না: টুকু - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৫, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেয়া ঠিক না: টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪ ৯:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪ ৯:৩৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু বলেছেন, আপনাদের তো কোনো ম্যানডেট নেই, রিফর্ম করবেন তা রিপোর্ট তৈরি করুন। ইলেকশন দিন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি পার্লামেন্ট আলোচনা করবে, কি কি সংস্কার করা দরকার। রিফর্মের নামে নির্বাচনকে পিছিয়ে দেয়া ঠিক হবে না।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জিয়া প্রজন্ম দলের আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

ইকবাল মাহমুদ টুকু বলেন, প্রশাসনের প্রাণকেন্দ্রে আগুন লাগে, কোথায় আপনাদের গোয়েন্দা? এই সরকারের চার মাস হয়ে গেছে, এখনও তেমন কোনো উন্নতি মানুষ দেখে নাই। আপনাদের আজকে এত সমস্যা হচ্ছে, কারণ আপনাদের কোনো ম্যান্ডেট নাই।

তিনি বলেন, সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে। অন্তর্বর্তী সরকার সবার সঙ্গে নেগোশিয়েট করতে পারবেন না। এরজন্য রাজনৈতিক সরকার লাগবে।

আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট পারভিন কাউসার মুন্নির সভাপতিত্বে এ সময়ের উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ন মহাসচিব আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিনসহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ