সকলকে নিয়ে যানজট ও ট্রাফিক সমস্যাসমাধান করবো : দিপু ভূঁইয়া এমপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:১২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সকলকে নিয়ে যানজট ও ট্রাফিক সমস্যাসমাধান করবো : দিপু ভূঁইয়া এমপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি
সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আমাদের এক ব্যাবসায়ী ভাই বলেছেন লোক দেখানোর জন্য আমাদের মত ছোট ব্যাবসায়ীদের জরিমানা করা হয়। কিন্তু আমদানিকারকদের গোডাউন চেক করা হয় না। আমাদের দাবী প্রশাসনের কাছে তারা যেন সকলকে আইনের আওতায় এনে যেন সাপ্লাই চেইনটা ঠিক রাখে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, বিকেএমইএ ও চেম্বার মিলে যানজট নিরসনে আমরা ১০০ স্বেচ্ছাসেবক রেখেছি। আশা করি আমাদের দরকার হলে আপনারাও যানজট মুক্ত করতে সাহায্য করবেন। প্রয়োজনে আমরা আরও কিছু স্বেচ্ছাসেবক দিবো। আমরা চেষ্টা করবো আমাদের ব্যাবসায়ীরা সমস্যায় পড়লে তাদের পাশে যেন সবসময় থাকতে পারি সেই চেষ্টাই থাকবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের যে কন্ট্রিবিউশন সে অনুযায়ী আরও আগেই এখানে মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল। বিগত সরকার এটা করেনি। নারায়ণগঞ্জে কতগুলো শিল্প প্রতিষ্ঠান ও মার্কেট। কিন্তু আমাদের ফায়ার স্টেশন খুবই কম। বড় দুর্ঘটনা ঘটলেই আমাদের ঢাকার সাপোর্ট লাগে।
যানজট নিরসনের ফলে বাসস্ট্যান্ডের জন্য আমরা জায়গা দেখিয়েছিলাম। গণতান্ত্রিক সরকার না থাকায় সেটি হয়ে ওঠেনি। এই বাসস্ট্যান্ডটি শহর থেকে বের করা গেলে যানজট অনেকটাই কমে আসবে।
সোমবার সকালে আমরা জেনেছি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দায়িত্ব পেয়েছেন আমাদের সাখাওয়াত ভাই। এখানে এমপি আমাদের কালাম চাচা। আমরা সকলকে নিয়ে এই ফুটপাত ও ট্রাফিক জ্যাম সমস্যার সমাধান করবো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ