সকল ষড়যন্ত্রকে রুখে দেয়ার সাহস বিএনপি'র আছে: ফারুক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সকল ষড়যন্ত্রকে রুখে দেয়ার সাহস বিএনপি’র আছে: ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ১১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ১১:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
সকল ষড়যন্ত্রকে রুখে দেয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার (১৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, আমাদের নেতা তারেক রহমানকে অস্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এটা কিসের ইঙ্গিত? এই ইঙ্গিত হচ্ছে নির্বাচনকে ব্যাহত করার। কিন্তু সকল ষড়যন্ত্রকে আমরা রুখে দিবো। সকল ষড়যন্ত্রকে রুখে দেয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে। ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ষড়যন্ত্রের মূল হোতা কে, সেটা জনগণ জেনে গেছে।

প্রধান উপদেষ্টা কে উদ্দেশ্য করে তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবেন বলেছেন। কিন্তু এখনো দিন তারিখ ঠিক করেননি। দিন তারিখ ঠিক করার জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষার কারণ হলো গোপালগঞ্জের এই নৃশংসতা। আমরা আপনার উপর ভরসা রেখেছি এবং সমর্থন দিয়ে আসছি। এখনো পর্যন্ত সমর্থন প্রত্যাহার করিনি। আমাদের আস্থা আপনি গণতন্ত্র ফিরিয়ে দিবেন। বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আপনাদের (অন্তর্বর্তী সরকার) দায়িত্ব। সেই দায়িত্ব কারা ব্যর্থ করছে তাদেরকে খুঁজে বের করতে হবে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ