সকল সমস্যার সমাধান হবে নির্বাচনের মাধ্যমে: নীরব - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সকল সমস্যার সমাধান হবে নির্বাচনের মাধ্যমে: নীরব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৯, ২০২৫ ১০:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৯, ২০২৫ ১০:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সকল সমস্যার সমাধান হবে নির্বাচনের মাধ্যমে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব । তিনি বলেন, আন্দোলনের মধ্যে দিয়ে আমরা যে সুফল পেয়েছি, সেটিকে ধরে রাখতে হলে প্রয়োজন নির্বাচন। এত তালবাহানা করার তো কোন দরকার নেই।

বুধবার (১৯ মার্চ) শেরে বাংলা নগর থানাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন গণভবন স্টাফকোয়ার্টার ইউনিট আয়োজিত এক ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সবাই একটি উদ্দেশ্যে স্বৈরাচার ফ্যাসিস্টকে বিতারিত করেছি। সে উদ্দেশ্য ছিলো বাংলাদেশের মানুষের যে মালিকানা সে কেড়ে নিয়েছিলো, রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছিলো; এগুলো বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেয়া।

নীরব বলেন, সেই ওয়ান ইলেভেন থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে অতএব নির্বাচন হওয়া যাবে না। সেই কাহিনী ঘুরিয়ে-ফিরিয়ে এখনো চলছে ইনিয়ে বিনিয়ে। ওইসব ছলাকলা চলবে না। এ ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র, এ ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। শেখ হাসিনার বিরুদ্ধে যেমন লড়াই করেছি, প্রয়োজনে আবারো লড়াই করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য করে তিনি বলেন, যে কাজগুলো নির্বাচিত সরকারের করার কথা, নির্বাচিত সংসদের করার কথা, সংসদের আলোচনার মাধ্যমে করার কথা; আজকে মনে হচ্ছে সেগুলো কিছু লোকের হাতে চলে যাচ্ছে। তাদের দায়িত্বে চলে যাচ্ছে, তারাই সিদ্ধান্ত নিচ্ছে। এমনকি রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা সেগুলোও আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব ছিলো একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দেয়া।

যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন, গণতন্ত্র ফিরে পাবার যে আন্দোলন সেটা এখনো শেষ হয়নি। যতদিন পর্যন্ত বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষন আপনারা মনে করবেন বাংলাদেশে থেকে স্বৈরাচার বিদায় হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ