সচিবদের কাছে ক্ষয়ক্ষতির হিসাব চেয়েছেন প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সচিবদের কাছে ক্ষয়ক্ষতির হিসাব চেয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৯, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৯, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সাম্প্রতিক সহিংসতায় সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছে ক্ষয়ক্ষতির হিসাব চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সব মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন। এ সময় সচিবদের এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্রে বিষয়টি জানা গেছে। সূত্র জানায়, বৈঠকে উপস্থিত সব সচিবকে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, নিজ নিজ মন্ত্রনালয়ের ক্ষয়ক্ষতির হিসাব দ্রুত তাকে জানানোর জন্য।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ