সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইবোনসহ ৪ জনের মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইবোনসহ ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৩০, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৩০, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ

 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় দুইবোনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার সকাল ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সাহেব কাচারি চন্দ্রপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গৌরীপুর উপজেলার দুর্বাচর নামাবাড়ির ওবায়দুর রহমান আকন্দের স্ত্রী কুলসুম বেগম (৯৫), মোহাম্মদ মানিক মিয়ার স্ত্রী মোসাম্মৎ দিলরুবা (৪০), নগরীর নাটকঘর লেনের সাইফুল ইসলামের মেয়ে রীতি (১৪) ও প্রীতি (৭)।

আহতরা হলেন- শ্যামলী (২০) ও মাহি (১৪)। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে দুর্ঘটনাস্থলে বালুবাহী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাজাহারুল আনোয়ার জানান, দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তাদের স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

অন্য আহতদের মধ্যে পরে একজন মারা যান। বাকি দুইজন চিকিৎসাধীন রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ