সড়ক দুর্ঘটনায় জাপা নেতা বাবলা আহত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় জাপা নেতা বাবলা আহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ৩০, ২০২৩ ৯:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ৩০, ২০২৩ ৯:২৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা -৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা।

শুক্রবার নিজ নির্বাচনী এলাকা কদমতলী থেকে জুম্মার নামাজ আদায় শেষে গুলশানে নিজ বাসভবনে ফেরার পথে শ্যামপুরের পোস্তগোলায় উল্টো দিকে থেকে আসা একটি পিকআপ বাবলার গাড়িকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে ফেলে। এতে গাড়িতে থাকা সৈয়দ আবু হোসেন বাবলার ডান হাত ও ঘাড়ে মারাত্মক আঘাত পান। তাৎক্ষণিকভাবে তার গাড়ি বহরে থাকা দলীয় নেতাকর্মীরা বাবলাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে আসেন।

এ ব্যাপারে বাবলার প্রেস অ্যান্ড পলিটিকাল সচিব সুজন দে বলেন, শুক্রবার বিকেল ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা। প্রাথমিক চিকিৎসা শেষে ৭দিনের বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বাবলার গাড়িকে ধাক্কা দেওয়া গাড়ির ড্রাইভার ও হেলপারকে সিরাজদিখান থেকে আটক করেছে শ্যামপুর থানা পুলিশ। তারা দুজনে মদ্যপান অবস্থায় ছিলেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ