সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের যৌথ বিবৃতি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের যৌথ বিবৃতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট
জানমালের হুমকি উপেক্ষা করে বিরোধীদলের নায্যদাবীতে ডাকা অবরোধের মধ্য সড়ক পরিবহন শ্রমিকমালিকদেরকে গাড়িতে লাঠি রেখে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি চালানোর নির্দেশের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ‘শ্রমিক মালিকদের’ নামে অয়োজিত আওয়ামীলীগ দলীয় ক্যাডারদের সমাবেশে সড়ক পরিবহন শ্রমিক মালিকদেরকে উদ্দেশ্যে করে এক বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান কামাল আইনের ভুল ব্যাখ্যা করেছেন। ক্ষমতা ধরে রাখার অসৎ উদ্দেশ্য বিরোধীদল এবং সাধারন জনগনের সাথে মালিক শ্রমিকদের সংঘর্ষ সৃষ্টির উদ্দেশ্য গাড়িতে গজারি লাঠি রাখতে এবং জনগনের উপর আঘাত করতে বলেছে।
বিগত ২০১৩,১৪,১৫ সালে বিরোধীদলের আন্দোলনের সময় সরকার হরতাল অবরোধের মধ্য গাড়ী চালাতে শ্রমিকমালিকদের নানারকম প্রলোভন দেখিয়েছিলো। কিন্তু আন্দোলন শেষে সড়ক পরিবহন শ্রমিক মালিকদের সাথে সরকার সম্পূর্ন বেইমানী করে। উপরোন্ত শ্রমিকদের জামিনযোগ্য মামলা জামিনঅযোগ্য করেছে। এমনি এরশাদ আমলের সেই কুখ্যাত মৃত্যুদন্ডের ব্যবস্হা বহাল করে আইন করেছে। সড়ক পরিবহন সেক্টরের মালিক শ্রমিকদের বিরুদ্ধে সীমাহীন জরিমানা ও কর আরোপ করে আইন করেছে।
গত ১৫ বছর যাবৎ সরকার ও আওয়ামীলীগ মিলেমিশে সড়ক পরিবহন সেক্টরকে তাদের লুটপাটের কারখানা বানিয়েছে। ছলেবলে কৌশলে সরকার ও আওয়ামীলীগ পরিবহন সেক্টরের ধর্মঘট করার অধিকার খর্বকরে পরিবহন সেক্টরের সাংগাঠনিক ক্ষমতা,ঐতিহ্য ও মর্যাদা কে নস্যাৎ করে এক নপুংশক সেক্টরে পরিনত করেছে। করোনার সময় শ্রমিকদের জন্য রাষ্ট্র কর্তৃক বরাদ্ধকৃত নগদঅর্থ ও খাদ্য আত্মসাৎকরে শ্রমিকদের সাথে আওয়ামী সরকার প্রতারনা করে।এখন পথে পথে ট্রাফিক পুলিশ ও সরকার দলীয় ক্যাডারদের চাঁদাবাজীতে অতিষ্ঠ পরিবহন সেক্টরের সর্বস্তরের শ্রমিকমালিকগন। লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধিতে অতিষ্ঠ পরিবহন শ্রমিকদের জন্য প্রতিশ্রুত নায্যমূল্যের রেশনিং ব্যবস্হা আজও চালু করেনি। অথচ এমন একটি গনবিরোধী প্রতারক সরকারের মন্ত্রী ও দলীয় নেতারা বিরোধীদলের নায্যদাবীতে ডাকা অবরোধের মধ্য শ্রমিকদের জানমালের হুমকি উপেক্ষা করে গাড়িতে লাঠি রেখে গাড়ী চালাতে প্ররোচিত করছে যা অপরাধের সামিল। দূর্নীতিবাজ লুটেরা সরকার তাদের দলীয় স্বার্থ রক্ষার্থে সাধারন জনগনের বিরুদ্ধে মালিক শ্রমিকদের মুখোমুখি সংঘাত সৃষ্টির উদ্দেশ্যে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান কামালের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।
বাংলাদেশ মালিক শ্রমিক সমন্বয় পরিষদের পক্ষে সাইফুল ইসলাম, আব্দুল বাতেন, সাহাবুদ্দিন রেজা, আবুল কাশেম এক বিবৃতিতে বলেন, দেশে আইনের শাসন, সুষ্ঠ ভোট ও জনগনের গনতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে জনগন যেখানে স্বতঃস্ফূর্ত ভাবে অবরোধকে সমর্থন করে, যার ফলোশ্রুতিতে বাস টারর্মিনাল গুলো যাত্রী শূন্য, সেখানে অবরোধের মধ্যে গাড়িতে লাঠি রেখে মালিক শ্রমিকদের গাড়ি রাস্তায় চলানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ দেওয়ার বিষয়টি সন্দেহের দাবি রাখে।উপরোন্ত বিগত সময়ে এবং চলমান ঘটনাগুলো পর্যবেক্ষন ও পর্যালোচনা করলে দেখা যায় যে প্রশাসনের সহযোগিতায় সরকার দলীয় ক্যাডারদ্বারা গাড়িতে আগুন দিচ্ছে। কাজেই আমরা মনে করি, সরকার একদিকে মালিক শ্রমিকদের রাস্তায় গাড়ি চালাতে নির্দেশ দিচ্ছে অন্যদিকে প্রশাসনের সহযোগিতায় সরকার দলীয় ক্যাডাদের দ্বারা গাড়িতে আগুন দিয়ে জানমালের ক্ষতি সাধনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে বানচাল করার ষড়যন্ত্র করছে।
বাংলাদেশ মালিক শ্রমিক সমন্বয় পরিষদের পক্ষে সাইফুল ইসলাম, আব্দুল বাতেন, সাহাবুদ্দিন রেজা, আবুল কাশেম এক বিবৃতিতে বলেন
নেতৃবৃন্দ মালিক শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, সরকারের এই ঘৃণ্য ষড়যন্ত্রে পা দিবো না। আমরা বাংলাদেশের সধারন জনমতের বিপক্ষে গিয়ে সরকারের দালাল ও লাঠিয়াল বাহিনীর ভূমিকা পালন করবো না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ