সন্তানের মুখ দেখে যেতে পারলেন না আনোয়ার - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সন্তানের মুখ দেখে যেতে পারলেন না আনোয়ার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১২:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১২:০৬ পূর্বাহ্ণ

 

আনোয়ার হোসেন। বছর দু’য়েক আগে বিয়ে করেছেন। তার স্ত্রী আমেনা বেগম আট মাসের অন্তঃসত্ত্বা। তাদের স্বপ্ন ছিল অনাগত সন্তানকে ঘিরে। ছিল প্রথম সন্তান আসার অপেক্ষা। কিন্তু আনোয়ার দেখে যেতে পারলেন না তার সন্তানের মুখ। আগুনের ঘটনায় নিভে যায় তার জীবনের প্রদীপ। তার স্ত্রী থাকেন গ্রামের বাড়ি ভোলাতে। দশ বছর ধরে তিনি গুলশানের একটি বাসায় বাবুর্চির কাজ করতেন। রোববার সন্ধ্যা নামার পরে হঠাৎ ওই ভবনটিতে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ