সন্ত্রাসী-বখাটেরাই ছাত্রলীগ-যুবলীগ করে: রিজভী - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সন্ত্রাসী-বখাটেরাই ছাত্রলীগ-যুবলীগ করে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৮, ২০২৩ ৮:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৮, ২০২৩ ৮:০০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির তারুণ্যের সমাবেশে যত তরুণ দেখেছি, আমার মনে হয় বাংলাদেশে আর কোনো তরুণ ছাত্রলীগ-যুবলীগ করে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘হয় সন্ত্রাসী, না হয় বখাটে- এরাই ছাত্রলীগ-যুবলীগ করে। আর সব শানিত চেতনার তরুণরা জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদল, স্বেচ্ছাসেবক দল করে- এটা আমাদের বিশ্বাস।’

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করে জাতীয়তাবাদী যুবদল।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বলেছেন বাংলাদেশে বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে। কোনো প্রিজনারকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই। কিন্তু কারাবন্দি অবস্থায় বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার সুযোগ বাংলাদেশসহ বিশ্বে অজস্র নজির আছে। বর্তমান প্রধানমন্ত্রীও কারাবন্দি থাকা অবস্থায় বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন।’

তিনি বলেন, বলেন, ‘চিকিৎসকরা তো প্রতিদিনই বলছেন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। তার চোখে সমস্যা, লিভারে সমস্যা, হার্টে সমস্যা, ডায়াবেটিস, কিডনির সমস্যা। সরকারের নিপীড়ন, নির্যাতনের কারণেই বেগম খালেদা জিয়ার ওপর এতগুলো অসুখ আক্রমণ করেছে। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গোটা জাতি উদ্বেগ-উৎকণ্ঠায়। খালেদা জিয়ার কেন উন্নত চিকিৎসা হবে না পররাষ্ট্রমন্ত্রী?’

সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, ‘আপনাদের এই মানবিক গুণাবলি থাকবে কেন? যে সরকার খুন, গুম করে, বিরোধীদলকে নিশ্চিহ্ন করার জন্য একের পর এক নীল নকশা করে, ধ্বংসযজ্ঞা অবলম্বন করে। পররাষ্ট্রমন্ত্রী আপনি তো শুধু চাকরি রক্ষার জন্য শেখ হাসিনার মনমতো কথা বলেন। কোনো মানবিকতা, মানবতা আপনার মধ্যে নেই।’

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ