সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ড, ইউনূস - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ড, ইউনূস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২৫, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২৫, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

রবিবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়েছে।

প্রেস উইংয়ের বার্তায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টার এই ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে।

প্রসঙ্গত, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ৮ আগস্ট রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ