সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২১, ২০২৪ ২:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২১, ২০২৪ ২:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হচ্ছে।

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে তাকে গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়া হবে।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আজ সন্ধ্যায় ম্যাডামকে বাসায় নিয়ে আসা হবে। চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ৮ জুলাই মধ্যরাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরমধ্যে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট খালেদা জিয়াকে মুক্তি দেন রাষ্ট্রপতি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ