সন্ধ্যায় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সন্ধ্যায় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ৫, ২০২২ ২:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ৫, ২০২২ ২:২৬ অপরাহ্ণ

 

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন মঙ্গলবার (৪ অক্টোবর) এ তথ্য জানান। তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানটি আগামীকাল রাত ৮টায় সীমিত আকারে অনুষ্ঠিত হবে।

হিন্দুধর্মীয় নেতা, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঢাকা মহানগর সর্বজনীন কমিটি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেবেন। মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানস্থলে আসতে অতিথিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ