সপরিবারে শিশুতোষ মঞ্চ নাটক দেখলেন প্রধানমন্ত্রী, বুঝতে পারেননি দর্শকরা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সপরিবারে শিশুতোষ মঞ্চ নাটক দেখলেন প্রধানমন্ত্রী, বুঝতে পারেননি দর্শকরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১২, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১২, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে শিশুদের নাটক দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সপরিবারে নাটকটি উপভোগ করেছেন। নাটক চলাকালে পাশের দর্শকরা প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। নাটক শেষ হলে প্রধানমন্ত্রী পরিবার নিয়ে মঞ্চে উঠে শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় মহিলা সমিতি মিলনায়তনে শিশুদের নাটক ‘কবি চিতাবাঘ’ নাটকটি দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান ছিলেন।

দর্শকরা জানান, প্রধানমন্ত্রী আসার ব্যাপারে তারা কিছু জানতেন না। খুব বেশি সিকিউরিটিও ছিল না। পরবর্তীতে তারা বুঝতে পারেন। প্রধানমন্ত্রী তার পরিবার নিয়ে তাদের সঙ্গে নাটকটি দেখতে এসেছেন।

মেয়েকে নিয়ে দ্বিতীয় তালায় নাটক দেখতে আসা তানহা চৌধুরী জানান জানান, মেয়েকে নিয়ে এসেছিলাম। হঠাৎ করে খেয়াল করলাম প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে নাটকটি উপভোগ করছেন। অনেক ভালো লেগেছে। প্রথমে বুঝতেই পারিনি।

নাটক শেষ হলে প্রধানমন্ত্রী পরিবার নিয়ে মঞ্চে উঠে শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ