সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, নভেম্বর ২৪, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, নভেম্বর ২৪, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়ে গেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় তাকে বহনকারী বিমানটি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।
বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী গার্ড অব অনার দেওয়া হয়।
বাংলাদেশে অবস্থানকালে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হয়। এর একটি স্বাস্থ্যসেবা, অন্যটি ইন্টারনেট কানেক্টিভিটি সম্পর্কে।
ভুটানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনাসহ বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, সরকারের উপদেষ্টা, গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেন।
জনতার আওয়াজ/আ আ