সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
৪ দিনের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার সফর শেষে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টা ৭ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে গত ২১ জানুয়ারি দাভোসে পৌঁছান ড. ইউনূস।
জনতার আওয়াজ/আ আ