সবার আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সবার আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩ ৩:০৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলোর ডাকে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ চলছে। ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রামের কর্মসূচি চলবেই ইনশাআল্লাহ। গণদাবি মেনে অবিলম্বে এই অবৈধ আওয়ামী সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আজ্ঞাবহ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল বাতিল করে সবার আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করতে হবে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করে জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়বে ইনশাআল্লাহ।

তিনি আজ সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ম দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধে নেতৃত্ব প্রদানকালে এসব কথা বলেন। জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ঠ রায় ও ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং জালেম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ার টেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা.শফিকুর রহমানসহ সকল রাজনৈতিক নেতার মুক্তি ও দ্রব্যমুল্যের উর্ধগতি নিয়ন্ত্রণের দাবিতে ৯ম দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য, আবু আম্মার, এসএম শামসুল বারী, মু’তাসিম বিল্লাহ, নুর উদ্দিন, ছাত্রনেতা মুহিবুল্লাহ হোসাইনীসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাবৃন্দ।

এছাড়াও আজ ৪ ডিসেম্বর ৯ম দফার ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে একই দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নেতা-কর্মীরা।

শনির আখড়ায় সড়ক অবরোধ
শনির আখড়ায় সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইনের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শূরার সদস্য এম এ রহিম, সাদেক বিল্লাহ, নওশের আলম ফারুক, রাসেল মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা অবরোধে বাধা দিতে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জামায়াত নেতাকর্মীদের ধাওয়ায় তারা স্থান ত্যাগ করে।

সবুজবাগে সড়ক অবরোধ
আজ রাজধানীর সবুজবাগে সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মতিউর রহমান, আবু নাবিল, এম আর জামান, বনি ইয়ামিন, আবু মাহি, এডভোকেট রিয়াজ উদ্দিন, শ্রমিক নেতা সোহেল রানা মিঠু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ডেমরায় সড়ক অবরোধ
ডেমরায় সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার এম. ডি আলীর নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু জয়নব, মোজাফফর হোসাইন, মোহাম্মদ আবু মৃধা, আবু সায়েম, জসিম উদ্দিন, ছাত্রনেতা সৌরভ ও শ্রমিক নেতা নুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

লালবাগে সড়ক অবরোধ
লালবাগ এলাকায় সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আব্দুল বারীর নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, মাহফুজ, আবু সায়েমসহ লালবাগ জোনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

হাজারীবাগে সড়ক অবরোধ
হাজারীবাগে সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য শহিদুল ইসলাম সোহেলের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শূরার সদস্য মুজিবুর রহমান, আব্দুস সামাদ, শ্রমিক নেতা সাইফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ