সবার আগে দেশের স্বার্থ ও গণতন্ত্র: ডা.জাহিদ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সবার আগে দেশের স্বার্থ ও গণতন্ত্র: ডা.জাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫ ১২:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫ ১২:৪৫ পূর্বাহ্ণ

 

দিনাজপুর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা.এজেডএম জাহিদ হোসেন বলেছেন, যে ঐক্যের মাধ্যমে এই দেশের মানুষ স্বৈরাচারকে বিতাড়িত করেছে ও আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছে, সেই ঐক্যে কেউ কেউ ফাটল ধরানোর চেষ্টা করছে। সবাইকে মনে রাখতে হবে, সবার আগে দেশের স্বার্থ ও গণতন্ত্র।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে দিনাজপুর শহরের ইনস্টিটিউট প্রাঙ্গণে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষির্কী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে, সেটি আলোচনার মাধ্যমে সমাধান টানতে হবে।

তিনি বলেন, নির্বাচন বিলম্বসহ সব ষড়যন্ত্র দেশের মানুষ প্রতিহত করবে। এই বাংলাদেশের মানুষকে কোনো ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না।

জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ হোসেনসহ প্রতিটি উপজেলার যুবদলের আহ্বায়ক ও নেতারা।

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে ১৩ উপজেলার যুবদলের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ