সবার কাছে দোয়া চাইলেন পূর্ণিমা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সবার কাছে দোয়া চাইলেন পূর্ণিমা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ১০:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ১০:৪২ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন মঙ্গলবার (১১ জুলাই)। তবে দিনটি নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার।

নায়িকা বলেন, ‘এবারের জন্মদিন নিয়েও বিশেষ কোনো আয়োজন নেই। সবার কাছে দোয়া চাই’।

এদিকে কুরবানি ঈদের আগে থেকেই মিডিয়ায় কোনো ধরনের কাজ করছেন না পূর্ণিমা। ঈদের পর ফেরার কথা থাকলেও সেটা এখনও হয়নি। জানিয়েছেন, এখনও বিরতিতেই আছেন তিনি। তবে এর মধ্যে বেশ কিছু কাজের প্রস্তাব এসেছে। সেগুলো দেখছেন। কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি কাউকে।

অবশ্য এ মুহূর্তে তার হাতে রয়েছে তিনটি সিনেমা। এর মধ্যে সরকারি অনুদানে নির্মিত ছটকু আহমেদের পরিচালনায় ‘আহারে জীবন’ নামে একটি সিনেমার কাজ শেষ।

নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি সিনেমার কাজ চলমান। তিনটি সিনেমাতেই তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।

কাজের বিরতি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘ঈদের আগে বেশকিছু কাজের প্রস্তাব এসেছিল। বলেছি আপাতত কিছুদিন কাজ করব না। একটু বিরতি নিয়েছি কাজে। ধরা যায় এখনও আমি সেই বিরতির মাঝেই আছি। তবে স্টেজ শো’টা নিয়মিত করে যাচ্ছি।’

তবে নতুন কোনো কাজ করলে অবশ্যই দর্শক ভক্তরা জানতে পারবেন বলে জানান নায়িকা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ