সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করছে না সরকার: জি এম কাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ২৩, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ২৩, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহলমূলক নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকার সবার জন্য সমান নিশ্চিত করছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। জাতীয় ঐকমত্য কমিশন এবং নির্বাচন কমিশনে জাতীয় পার্টিকে না ডাকায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় জি এম কাদের এ কথা বলেন। বৈঠকে জাতীয় পার্টির নেতৃত্ব দেন তিনি। কমনওয়েলথ দলের কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক।
জাতীয় পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে তৃণমূলের অবস্থা, রাজনৈতিক পরিবেশ এবং আর্ন্তজাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনি প্রক্রিয়া।
এই বৈঠকে জাতীয় পার্টির প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, ইঞ্জিনিয়ার মইনুর রাব্বি চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মেজর (অব:) মোঃ মাহফুজুর রহমান এবং কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাহমুদ আলম। কমনওয়েলথ দলে ছিলেন ছিলেন কমনওয়েলথের আইনি উপদেষ্টা ডা. দিনুষা পন্ডিত রত্ন, সহকারী গবেষণা কর্মকর্তা সার্থক রায়।
জনতার আওয়াজ/আ আ