সবার প্রতি মির্জা ফখরুলের আহ্বান - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সবার প্রতি মির্জা ফখরুলের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ৭, ২০২৫ ১২:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ৭, ২০২৫ ১২:৫৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশকে দ্রুত গণতান্ত্রিক ধারায় ফেরাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ জুলাই) বিকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক এই আলোচনার সভার আয়োজন করে বিএনপি। আলোচনা সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরা।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন আলোচকরা।

মির্জা ফখরুল বলেন, ‘আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি আমার মনে হয় যে, একটা ব্যাপারে আমরা একমত যে, আমরা আমাদের দেশের যে জাতীয় নিরাপত্তা সেই নিরাপত্তা রক্ষার ব্যাপারে জনগণ ঐক্যবদ্ধ আছে।’

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে বিভেদ থাকতে পারে। তবে আলোচনার মধ্য দিয়ে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে।’

দ্রুতই গণতন্ত্রের পথে ফিরতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের একটা নিয়মের মধ্যে দিয়ে এবং নির্বাচনের মাধ্যমেই তো জনগণের অধিকার অর্জিত হবে।’

ফখরুল বলেন, ‘আপনারা সেই তিতুমীরের সময়টার কথা বলেন। সেই সময়ও তারা দেশের স্বার্থে কঠিন ঐক্যবদ্ধ হয়েছিল। তাহলে আমরা এখন কেন পারব না? আসুন, আমরা সবকিছু ভুলে গিয়ে দেশের স্বার্থে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।’

তিনি বলেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে আমরা মনে করি, ইন্সটিউশনগুলোকে শক্তিশালী করতে হবে। এটাকে শক্তিশালী করতে পারলে জাতীয় নিরাপত্তা আমি নিশ্চিত করতে পারব এবং অন্যান্য বিষয়গুলোকেও আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। সে কারণে আমি বলব, আসুন আজ কোনো নীতিবাচক চিন্তা না করে এই যে, সামনের সময়টুকু যে সময়ের মধ্যে আমরা দেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নিয়ে যেতে চাই সেখান আমরা যেন দ্রুত যেতে পারি তার জন্য আমরা সবাই যেন কাজ করি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ