সব অপরাধের বিচার করা হবে: ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, আগস্ট ৯, ২০২৪ ১২:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, আগস্ট ৯, ২০২৪ ১২:০২ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সব অপরাধের বিচার হবে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে শপথ গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠন হয়েছে তা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে। অরাজকতার বিষবাষ্প যে ছড়াবে আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি দিয়ে তা ব্যর্থ করবে। স্বাধীনতার সব অর্জন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
এদিন রাত ৯টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করেন নবগঠিত সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
জনতার আওয়াজ/আ আ