সব দলের লিয়াজোঁ কমিটির সঙ্গে বিএনপির বৈঠক শুক্রবার - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সব দলের লিয়াজোঁ কমিটির সঙ্গে বিএনপির বৈঠক শুক্রবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১১:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১১:২১ অপরাহ্ণ

 

যুগপৎ আন্দোলনের চলমান পরিস্থিতি নিয়ে আগামী শুক্রবার সব দলের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। ওইদিন বিকেল ৪টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও লিয়াজোঁ কমিটির সদস্যবৃন্দ বৈঠকে উপস্থিত থাকবেন।

অবিলম্বে সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, সব নেতাকর্মীকে মুক্তি দাবিসহ ১০ দফা দাবিতে গত ২৪ ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন করে আসছে বিএনপি। তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ও জোট যুগপৎ আন্দোলনের কর্মসূচি পালন করে আসছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ