সব ধরনের ট্রেন চলাচল বন্ধ আজ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সব ধরনের ট্রেন চলাচল বন্ধ আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৪, ২০২৪ ২:৪৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৪, ২০২৪ ২:৪৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কারফিউয়ের মধ্যে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হলেও রবিবার (৪ আগস্ট) সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

শনিবার (৩ আগস্ট) রাতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, অনিবার্য কারণবশত ৪ আগস্ট (রবিবার) সকল প্রকার ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে।

এর আগে কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। অবশেষে ১৩ দিন পর গত ১ আগস্ট থেকে সীমিত পরিসরে ফের চালু হয়।

তখন রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়, ১ আগস্ট থেকে স্বল্প দূরত্বে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কারফিউ শিথিলকালীন সময়ের মধ্যে স্বল্প দূরত্বের ট্রেনগুলো চালানো হবে। এখনই দূরের যাত্রার আন্তঃনগর ট্রেনগুলো চলাচল করবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ