সব বাধা ডিঙিয়ে এগিয়ে যেতে হবে: অপু বিশ্বাস - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সব বাধা ডিঙিয়ে এগিয়ে যেতে হবে: অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ

 

জীবন মানে যুদ্ধ। ব্যক্তি জীবনে যখন ১০০ সিনেমা পার করেছি তারপরও আমাকে যুদ্ধ করতে হয়েছে। যুদ্ধের বিপরীতে কেউ যেতে পারে না। আমাদের বাংলাদেশটা যুদ্ধের মাধ্যমেই পেয়েছি। সুতরাং যাদের জীবনে যতটুকু যুদ্ধ আসবে তাদের মনে রাখতে হবে আপনি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন। যার কারণে পেছন থেকে আক্রমণ আসছে।

কখনোই বিচলিত হবেন না। সব বাধা পেরিয়ে এগিয়ে যাবেন আপন গতিতে। টপ আয়োজিত ঈদ ও বাসন্তী মেলা উপলক্ষে তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দিতে মেলায় হাজির হয়ে এভাবেই বলেন রুপালি পর্দার প্রিয় মুখ অপু বিশ্বাস। এসময় উদ্যোক্তাদের সব বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। সবার সঙ্গে নিজের জীবনের গল্পও ভাগ করে নেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন কোরিওগ্রাফার গৌতম সাহা, মডেল উপস্থাপক বারিশা হক।

উদ্যোক্তাদের নিজস্ব নকশার পন্য ক্রেতাদের সামনে তুলে ধরতে এবং নিজেদের প্রতিষ্ঠানের পরিচিত বাড়াতে আয়োজন করা হয়েছে টপ ঈদ ও বাসন্তী মেলা। তরুণ এসব উদ্যোক্তাদের উৎসাহ দিতে মেলায় আসেন রুপালি পর্দার এই প্রিয় মুখ। মেলায় সাজিয়ে রাখা নিত্যনতুন পন্যের পসরা ঘুরে দেখেন তিনি। দুইদিন ব্যাপি এই মেলায় অংশ নেন তরুণ সব উদ্যোক্তারা। এ মেলার আয়োজন করেছেন লিওয়ানা আনোয়ার।

এসময় অপু বিশ্বাস বলেন, সব ধরনের প্রতিকূল পাশ কাটিয়ে এগিয়ে যেতে হবে। যখনই দেখবেন ভেঙে পড়ছেন তখনই আপনার সাকসেস শুরু। এখন দেশের নারীরা এগিয়ে যাচ্ছে। তাই সব বাধা ডিঙিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে।

বর্তমানে অপু বিশ্বাস অভিনীত মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি সিনেমা। চলতি বছরই ধারাবাহিক ভাবে সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে অপু বিশ্বাস প্রযোজিত সরকারি অনুদানে নির্মিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’। প্রযোজনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন এই ঢালিউড কুইন।

মেলায় উপস্থিত সকল উদ্যোক্তা ও ক্রেতাদের ‘লাল শাড়ি’ সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রথমবার অনুদানের মাধ্যমে প্রযোজনায় নাম লেখিয়েছি। আসছে ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সবাইকে পরিবার নিয়ে সিনেমাটি দেখার আহ্বান রইল। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে। আমার প্রথম প্রযোজনাটি আপনাদের নিরাশ করবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ