সব মামলায় রিজভীর জামিন, কারামুক্তিতে বাধা নেই - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সব মামলায় রিজভীর জামিন, কারামুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ১২:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ১২:০০ পূর্বাহ্ণ

 

মানহানির অভিযোগে গোপালগঞ্জে দায়ের করা এক মামলায় জামিন পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৮ এপ্রিল) গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। এ নিয়ে তার বিরুদ্ধে হওয়া প্রায় অর্ধশতাধিক মামলার সবগুলোতে জামিন পেলেন তিনি। ফলে রিজভীর কারামুক্তিতে বাধা নেই বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন তার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ।

তিনি জানান, গোপালগঞ্জের একটি সিআর মামলায় রিজভী জামিন পেয়েছেন। আমরা জামিননামা দাখিল করেছি। যেহেতু মাঝখানে ঈদের ছুটি রয়েছে তাই সেটা পৌঁছাতে কয়েকদিন সময় লাগতে পারে। এছাড়া তার বিরুদ্ধে হওয়া সব মামলায় তিনি জামিন পেলেন। এখন তার কারামুক্তিতে কোনো বাধা নেই।

মামলা সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ২১ নেতা-কর্মীসহ গোপালগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর দেলোয়ার ও তার বাবা হাসেম সরদারের নাম উল্লেখ করে ২০১৮ সালের ২৪ ডিসেম্বর ঢাকায় সাংবাদিক সম্মেলন করেন রিজভী। ওই সংবাদ সম্মেলনে রিজভী তাদের রাজাকার, পাকিস্তানিদের দোসর ও যুদ্ধাপরাধী হিসেবে আখ্যা দেন। এ ঘটনায় ২০১৯ সালের ২০ জানুয়ারি আইনজীবী দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে সিআইডি।

এদিকে গত বছরের ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে সেখানে ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ। অভিযান চলাকালে সেখান থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই কারাগারে আটক আছেন তিনি ও বিভিন্ন মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ