সমগ্র দেশের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছে অবৈধ সরকার: বাবলু - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৭, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমগ্র দেশের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছে অবৈধ সরকার: বাবলু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ

 

এই অবৈধ সরকার সমগ্র দেশের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছে বলে মন্তব্য করেছেন ভাষানী অনুষারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুল।

মঙ্গলবার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ভাষানী ছাত্র পরিষদ আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।

‘মজলুম জননেতা মাওলানা ভাসানীর শিক্ষা দর্শনের আলোকে গণমুখী শিক্ষা চাই, শেখ হাসিনার দুঃসাশন হটাও শিক্ষা বাঁচাও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা, দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ বাতিল এবং অবিলম্বে ডাকসু সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে’ এই সমাবেশ করা হয়।

শেখ রফিকুল ইসলাম বাবুল বলেন, ‘একতরফা ভাবে এই অবৈধ সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। এখন সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ বললেই চলে। ছাত্র আন্দোলন নেই, ছাত্রদের দাবি-দাওয়া নিয়ে কোনো কথা বলার অধিকার নেই। সমগ্র দেশের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছে এই অবৈধ সরকার। এই সরকারের হাত থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যন্ত রেহাই পাচ্ছে না।’

তিনি বলেন, ‘দেশের ছাত্ররা যুবকরা যদি আন্দোলন করতে না পারে, দেশ যেনো মেধা শূণ্য হয়ে যায়, রাজনীতি শূণ্য হয়ে যায় তারই একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে ছাত্র রাজনীতিকে অনেক দূরে রাখা হয়েছে। দেশ থেকে এই ছাত্র-যুরকরা যাতে নেতৃত্ব দিতে না পারে তার জন্য প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করে নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তাই আমি এই অবৈধ সরকারেকে বলব সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ে তুলুন। ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন। ছাত্র সংসদের নির্বাচন দিয়ে দিন।’

ভাষানী ছাত্র পরিষদের আহ্বায়ক আহম্মেদ শাকিলের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য সচিব হাবিবুর রহমান রিজুসহ ছাত্র পরিষদের অন্যান্য সদস্যরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ