সমগ্র বিশ্ববাসীকে যুক্তরাজ্য বিএনপির পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ৩১, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ৩১, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্য ও বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। এক বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ মুসলমানদের জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে। jসংযম ও আত্মশুদ্ধির মাস মাহে রমজানের পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব। ধনী-গরিব, উচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে নিবিড় ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে। হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির বোধে উদ্দীপ্ত করে ঈদুল ফিতরের উৎসব।
দীর্ঘদিন পর এবার দেশের মানুষ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ঈদুল ফিতরের উৎসব উদযাপন করছে। পতিত আওয়ামী ফ্যাসিবাদী মাফিয়া গোষ্ঠী বিরোধীদলের নেতাকর্মীদের গুম, খুন, জেল জুলুম, নির্যাতন নিপীড়ন, সর্বোপরি মানুষের সকল অধিকার হরণ এবং সীমাহীন দুর্নীতি, লুন্ঠন ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ মধ্য দিয়ে দেশেকে আইয়ামে জাহেলিয়াতের যুগে নিয়ে গিয়েছিল। পবিত্র ঈদুল ফিতরের এই দিনে আমরা গভীরভাবে স্মরণ করছি গনতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার আদায়ের সংগ্রাম সহ জুলাই আগস্টে নিহত সকল শহীদদের যারা ইতোমধ্যে আমাদের মাঝ থেকে চলে গেছেন । সেই সাথে স্মরণ করছি বিগত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী কর্তৃক গুম, পঙ্গু, নির্যাতন-নিপীড়নের শিকার ও কারাবন্দী দলীয় নেতাকর্মী ও তাদের পরিবারকে ।
বিবৃতিতে নেতৃদয় বলেন, গত দীর্ঘদিন দেড় দশক ধরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে আপোষহীন আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথ দখলে রেখে, সর্বশেষ জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদী মাফিয়া গোষ্ঠী দেশে ছেড়ে পালিয়ে গেছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে স্বজনহারা লাখো পরিবারের মাঝে নেই ঈদের আমেজ। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও ফ্যাসিবাদের দোসরা আজও দেশের সর্বত্র বিরাজ করছে। ফ্যাসিবাদী মাফিয়া গোষ্ঠীকে অতি দ্রুত আইনের কাঠগড়ার সম্মুখীন করে বাংলাদেশ জনগনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে।
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার আলোকে আগামির বাংলাদেশ গড়তে, দেশের এই ক্রান্তিলগ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে। দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ ফাস্ট নীতির আলোকে নতজানুহীন পররাষ্ট্র নীতির মাধমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। বিবৃতিতে নেতৃদয় বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া । তাই অতীব জরুরী নির্বাচনী সংস্কার কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে লক্ষে নির্বাচনী রোডমাপ ঘোষণা করা হউক, পবিত্র ঈদুল ফিতরের এই দিনে দেশে ও প্রবাসে আপামর জনগনের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত প্রত্যাশা ।
জনতার আওয়াজ/আ আ