সমগ্র মুসলিম উম্মাহকে যুক্তরাজ্য বিএনপির পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৭, রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমগ্র মুসলিম উম্মাহকে যুক্তরাজ্য বিএনপির পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২৯, ২০২৬ ৪:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২৯, ২০২৬ ৪:৫৯ পূর্বাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি
যুক্তরাজ্য ও বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। ঈদুল আযহা উপলক্ষে এক বিবৃতিতে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু বলেন, ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানাই।

ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র দিনে কোরবানির প্রকৃত অর্থ হোক আত্মত্যাগ, সহমর্মিতা ও মানুষের পাশে দাঁড়ানো। ঈদের এই আনন্দময় উৎসবে সমাজের ধনী-গরিব, উচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে নিবিড় ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে। হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির বোধে উদ্দীপ্ত করে ঈদুল আজহার উৎসব।

পবিত্র ঈদুল আযহার এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গনতন্ত্রের বিকাশ ও আধুনিক বাংলাদেশ গঠনে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং তিন বারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অবদানকে ।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আজ আপামর জনসাধারণ নির্বিঘ্নে নিরাপদে ঈদের আনন্দ উপভোগ করছে। মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার কর্তৃক দেশের মানুষের কল্যাণে গৃহীত নানামুখী উন্নয়ন কর্মসূচী আজ সর্বত্র প্রশংসিত হচ্ছে। সবার আগে বাংলাদেশ এই স্বাধীন পররাষ্ট্রনীতির মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশের গনতন্রকামী জনগণের ইস্পাত কঠিন ঐক্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ অচিরেই আত্মনির্ভরশীল জাতীতে পরিনত হবে, ইনশাআল্লাহ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ