সমমনা জোটের সাথে বিএনপির বৈঠক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে গুলশান বিএনপি চেয়ারপারসনের অফিসে এ বৈঠক শুরু হয়ে।
এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষ থেকে ডক্টর ফরিদুজ্জামান ফরহাদসহ একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছে।
জনতার আওয়াজ/আ আ