সময় কম, আসুন ঐক্যবদ্ধ হই : মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সময় কম, আসুন ঐক্যবদ্ধ হই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩ ৪:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩ ৪:৪২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখন সময় খুব কম, আসুন একসাথে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম চালিয়ে যাই। বিজয় আমাদের সুনিশ্চিত।’

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে মাওলানা ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডা. জাফরউল্লাহ চৌধুরীর স্মরণ সভায় তার জীবনের নানা দিক তুলে ধরেন তিনি। তাঁর মানবকল্যাণে নিয়োজিত জীবনের কথা শ্রদ্ধা করে বক্তব্যে তুলে ধরেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘জাফর উল্লাহ ভাই, তার যোগ্যতায় কতটুকু সম্মান দেশ থেকে পেয়েছেন জানি না। তবে তাকে জাতি আজীবন মনে রাখবেন। তিনি মানবকল্যাণে শুধু কাজ করেছেন। তিনি চলে গেলেও তার আদর্শ রেখে গেছেন।’

তিনি বলেন, ‘এদেশের মানুষ সরকারকে বারবার চলে যেতে বলছে। তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। কিন্তু এই সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। এই প্রতিবাদগুলো জাফর উল্লাহ ভাই করে গেছেন। তার উদ্দশ্যে ছিল এই ফ্যাসিস্ট সরকার সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।’

বিএনপি মহাসচিব বলেন, তরুণকে এগিয়ে আসতে হবে এই দেশ ও জাতিকে রক্ষা করতে। যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম। জাফর উল্লাহ ভাই সংগ্রাম করে গেছেন। আসুন আমরা এই দেশ জাতিকে রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে করি।

তিনি আরও বলেন, ‘এখন সময় খুব কম, আসুন একসাথে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম চালিয়ে যাই। বিজয় আমাদের সুনিশ্চিত।’

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে জাফর উল্লাহ চৌধুরীকে স্মরণ করে বক্তব্য রাখেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিএনপি মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপারসন ও ট্রাষ্ট অধ্যাপক আলতাফুন্নেসা, রাষ্ট্র সংস্থার আন্দোলনের প্রধান সমন্বয়কারী এডভোকেট হাসনাত কাইয়ুম, গণফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, সাপ্তাহিক জয়যাত্রা পত্রিকার নির্বাহী সম্পাদক ও ডা. জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহবায়ক বাবুল বিশ্বাস, গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগী অধ্যাপক ডা. সাইদ উজ জামান অপু। সভা পরিচালনা করেন ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহবায়ক ড. আবু ইউসুফ সেলিম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ