সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নতুন কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ২৮, ২০২২ ৫:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ২৮, ২০২২ ৫:১৯ পূর্বাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার কলা ও সমাজবিজ্ঞান অনুষদে মোজাম্মেল হক কে আহব্বায়ক করে ৮সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার ( ২৭ মে) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের কাউন্সিলঅধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে কলা ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোতে লাইব্রেরি–সেমিনারে সর্বশেষসংষ্করণের বই, দেশী–বিদেশী জার্নাল সংগ্রহের ঘাটতি, কম্পিউটার ল্যাবের অপ্রতুলতা, ক্লাসরুম সংকট, বাণিজ্যিক নাইট কোর্সএর বিরুপ প্রভাব, মেয়েদের ওয়াশরুমের সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সব সংকট উত্তরনে কার্যকর পদক্ষেপ কি হতে পারে সে বিষয়ে কাউন্সিলররা তাদের মতামত রাখেন এবং আগামীদিনে এইসংকট মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
অধিবেশনে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা।
অধিবেশন শেষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হককে আহবায়ক করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করাহয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
১.মোক্তার আহমেদ– দর্শন বিভাগ, ২য় বর্ষ।
২.মাহমুদুল হাসান মাহিন– ইসলামিক স্টাডিজ বিভাগ, ৩য় বর্ষ।
৩.মো. তাফসির উল্লাহ– গণযোগাযো ও সাংবাদিকতা বিভাগ, ২য় বর্ষ।
৪.তানজিনা আক্তার– ফারসি বিভাগ, ২য় বর্ষ।
৫.শ্যামল বরণ দাস– নৃবিজ্ঞান বিভাগ, ১ম বর্ষ।
৬.রেজোয়ান কবির– সংগীত বিভাগ, ১ম বর্ষ।
৭.নবজ্যোতি ত্রিপুরা– সমাজবিজ্ঞান বিভাগ, ১ম বর্ষ।
জনতার আওয়াজ/আ আ