সমাজ গড়তে নারীদের সামনে নিয়ে আসা জরুরি: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৫, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমাজ গড়তে নারীদের সামনে নিয়ে আসা জরুরি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১, ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১, ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ণ

 

ঠাকুরগাঁও প্রতিনিধি
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আজকে সমাজের কান্তি লগ্নে আমরা বাস করছি। আমাদের চিন্তা-চেতনাগুলো কেমন যেন ছড়িয়ে-ছিটিয়ে গেছে। আজকে সেই চিন্তা-ভাবনাগুলো আমাদের একত্রিত করতে হবে। সমাজকে গড়ে তুলতে হলে অবশ্যই নারীকে, নারীদেরকে সামনে সমানভাবে নিয়ে আসার প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি।

দুর্ভাগ্যজনকভাবে আজকাল কোনো কোনো গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায়, পর্দার আড়ালে তাদের আটকে রাখতে চায়। আমরা মনে করি নারীদের অংশগ্রহণ প্রতিটি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করা উচিত, এবং সেটা আমার মরহুম পিতা মির্জা রুহুল আমিন পথ দেখিয়ে গেছেন।”
তিনি আজ বিকেলে তাঁর পিতা মির্জা রুহুল আমিনের ৩০তম ইন্তেকাল বার্ষিকী ও ১০৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত সম্মাননা প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন।

অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং তাঁর কর্মময় জীবন ও অবদান স্মরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ