সমাবেশস্থলে জড়ো হচ্ছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমাবেশস্থলে জড়ো হচ্ছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১০, ২০২৩ ১:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১০, ২০২৩ ১:০৫ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা ও আলেম-ওলামাদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ডাকা সমাবেশে অংশ নিতে রাজধানী রমনা এলাকায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জড়ো হচ্ছে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।

সরেজমিনে দেখা গেছে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ভেতরে মঞ্চ তৈরির কাজ চলছে। দলটির নেতা-কর্মীরা সকাল থেকে উচ্ছ্বাস আর উদ্দীপনা নিয়ে আসছে মৎস্য ভবন ও রমনা এলাকার দিকে।

আজকের এ কর্মসূচি পালনে জামায়াত ইসলামী শুধু বায়তুল মোকাররম উত্তর গেটে করার জন্য লিখিত আবেদন করে পুলিশের কাছে। তারই প্রেক্ষাপটে গত রাতে এখানে করার মৌখিক অনুমতি দেয় ডিএমপি।

এর আগে ৫ জুন সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে ডিএমপিতে যান জামায়াত ইসলামীর সমর্থিত আইনজীবীরা। ডিএমপিতে প্রবেশ করার আগে তাদেরকে আটক করে নিয়ে যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২ ঘণ্টা পর তাদেরকে ছেড়ে দেয় পুলিশ।

৫ জুন কর্মদিবস থাকার কারণে তাদের সমাবেশ করার অনুমতি দেয়নি বলে জানায় পুলিশ। তাই এবার ছুটির দিন শনিবার দেখে তারা অনুমতির আবেদন করে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি পায় দলটি। এরপর থেকে দলটিকে কোনো বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ