সমাবেশের জন্য গোলাপবাগ মাঠের অনুমতি পেয়েছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমাবেশের জন্য গোলাপবাগ মাঠের অনুমতি পেয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ৪:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ৪:১১ অপরাহ্ণ

 

১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশের জন্য রাজধানীর গোলাপবাগ মাঠে অনুমতি পেয়েছে বিএনপি। শুক্রবার (০৯ ডিসেম্বর) আগামীকালকের সমাবেশের জন্য রাজধানীর গোলাপবাগ মাঠে অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ খবর জানিয়েছেন।

আজ শুক্রবার বিকেল ৩টার দিকে ডিবি অফিসের গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ খবর জানান তিনি।

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, গোলাপবাগ মাঠ ও আশপাশের এলাকায় তাদের সমাবেশ উপলক্ষে পুলিশ নিরাপত্তা দেবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বলেছি নেতাকর্মীদের মুক্তি দিতে এবং নতুন করে কাউকে গ্রেপ্তার না করতে। পুলিশ বলেছে, মুক্তির বিষয়টি আদালতের মাধ্যমে হবে।’

বিএনপি মহাসচিবের এ আইনজীবী আরও বলেন, ‘আমরা আশা করি, বিএনপির মহাসচিব জামিনে মুক্ত হবেন। তিনি আগের সব মামলায় জামিনে রয়েছেন।’

ডা. জাহিদ হোসেন বলেন, আগামীকাল ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার জন্য গোলাপবাগ মাঠের অনুমতি দিয়েছেন। ডিবি প্রধান হারুনুর রশিদ উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদের জানিয়েছেন, আপনারা গোলাপবাগ মাঠে সমাবেশ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। সেখানে গণসমাবেশ করার ব্যাপারে সার্বিক সহায়তা, সহযোগিতা ও নিরাপত্তা বিধান করবেন।

তিনি বলেন, কমলাপুর স্টেডিয়াম পরিদর্শনের পর আমরা জানিয়েছিলাম সেখানে করবো না, এরপর গোলাপবাগ মাঠের নাম প্রস্তাব করা হয়। সেই পছন্দের প্রেক্ষিতে লিখিত আবেদন করতে বলে, আমরা আবেদন দিয়েছি তারই প্রেক্ষিতে আমাদের সেখানে অনুমতি দেয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ