সমাবেশে অংশ নিতে ২০ কোচের ট্রেন ভাড়া করেছে ছাত্রদল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমাবেশে অংশ নিতে ২০ কোচের ট্রেন ভাড়া করেছে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর শাহবাগে আগামী শনিবার (৩ আগস্ট) ছাত্র সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে চট্টগ্রাম থেকে নেতাকর্মীদের আনতে বিশেষ একটি ট্রেন ভাড়া করেছে সংগঠনটি। ২০টি কোচ নিয়ে এই ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে এবং সমাবেশ শেষে আবার চট্টগ্রামে ফিরে যাবে।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক কার্যালয় থেকে এ বিষয়ে ব্যবস্থা নিতে ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ম্যানেজারকে নির্দেশনা দিয়ে একটি জরুরি তারবার্তা পাঠানো হয়েছে।

তারবার্তায় বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের চাহিদার প্রেক্ষিতে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে পিএইচটি টাইপ কোচ দিয়ে একজোড়া স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে।

আরও বলা হয়, ট্রেনে মোট কোচ থাকবে ২০টি। এসব কোচে মোট আসন থাকবে এক হাজার ১২৬টি।

ট্রেনটি ৩ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর একটা ১৫ মিনিটে। এবং ঢাকা থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে ট্রেনটির আবার চট্টগ্রাম পৌঁছাবে ৪ আগস্ট রাত ১টায়।

তারবার্তায় আরও বলা হয়, বিশেষ ট্রেন পরিচালনার আগে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা চট্টগ্রাম রেলওয়ের বিধি মোতাবেক ভাড়া ও আনুষঙ্গিক সকল চার্জ আদায়ের ব্যবস্থা করবেন। বিভাগীয় পরিবহন কর্মকর্তা, চট্টগ্রাম সময়সূচী অনুযায়ী রেক গঠন ও ট্রেন পরিচালনার ব্যবস্থা করবেন।

এছাড়া ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা ও যাবতীয় পরিচর্যার ব্যবস্থা করতে; ইঞ্জিন ও ক্রু সরবরাহের ব্যবস্থা করতে; ট্রেনের পাওয়ার কার ও বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবস্থা করতে এবং প্রয়োজনীয় নিরাপত্তার জন্য ঢাকা ও চট্টগ্রাম থেকে আরএনবির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ