সমাবেশে আর কোনো অনুমতি নয়, জনগণই অনুমতি দিয়ে দিয়েছে : মির্জা আব্বাস - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমাবেশে আর কোনো অনুমতি নয়, জনগণই অনুমতি দিয়ে দিয়েছে : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এ সরকার গতকাল রাত থেকে বিভিন্ন হোটেল থেকে রাস্তা থেকে গ্রেফতার করেছেন। একসাগর পানি থেকে এক মগ পানি গেলে সাগরের কিছু আসে যায় না। আমাদেরকে নির্দিষ্টস্থানে সমাবেশ করতে দিতে চায় না। তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পারে আমরা করলে নাকি সমস্যা! আজকে জনগণ রায় দিয়েছে বিএনপি আগামীতে যে স্থানে সমাবেশ করতে চায়, সে জায়গাই করবে। আর কোনো অনুমতি নয়, জনগণই অনুমতি দিয়ে দিয়েছে।

শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আব্বাস বলেন, আজকে আপনারা বৃষ্টিতে ভিজে মা খেয়ে এই মহাসমাবেশে আছেন, তা দেখে আমি উজ্জীবিত হয়েছি। আমি কর্মীদের মাঝে আন্দোলনের স্প্রীট দেখতে পেয়েছি। এ সরকারের পতন সন্নিকটে।

তিনি বলেন, এ সরকারের আর সময় নেই। নেতাকর্মীদের আটক করে রেখেছেন। জেলখানায় যারা আছেন তারা অনেক কষ্টে আছেন। আমি মানবাধিকার কর্মীদের অনুরোধ করবো একবার জেলখানায় দেখে আসুন তারা কি রকম কষ্ট করছে।

আমি সরকারকে অনুরোধ করবো এখনো সময় আছে পদত্যাগ করুন, নতুবা জনগণ আপনাদের ক্ষমা করবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ