সমাবেশে আসার জন্য তাঁবু কিনেছেন যুবদল নেতা রাজু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ১১, ২০২২ ১০:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ১১, ২০২২ ১০:১৫ অপরাহ্ণ

হারানো ভোটারধিকার ফিরে পেতে গণতন্ত্রকামী দৃঢ়প্রত্যয়ী বিভিন্ন বয়েসী মানুষ বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিচ্ছেন। অবৈধ হাসিনা সরকারের চক্রান্তমূলক গণপরিবহন ধর্মঘট, পুলিশের হয়রানি ও আ.লীগ সন্ত্রাসীদের হামলাকে উপেক্ষে করে গণসমাবেশের দিনের তিন দিন আগে থেকেই বিভিন্ন জেলা থেকে সাধারণ জনগণ, বিএনপির সমর্থক, নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন।
ফরিদপুরের গণসমাবেশেও সেই চিত্র দেখা যাচ্ছে।
গাড়ি বন্ধ থাকায় এর আগে খুলনার গণসমাবেশে যেতে পারেননি। তাই এবার ফরিদপুর বিভাগীয় সমাবেশে আগেভাগেই যেতে হবে। এজন্য প্রস্তুতিও নেন। শীতের রাতে একটু ভালোভাবে থাকার জন্য কেনেন তাঁবু। নেন অন্যান্য প্রস্তুতিও। সবকিছু নিয়ে বৃহস্পতিবার ফরিদপুর এসেছেন গোপালগঞ্জ জেলা যুবদল নেতা রাজু বিশ্বাস।
তিনি জানান, গণপরিবহনসহ সবকিছু বন্ধ করে দেওয়ার আগেই তিনিসহ অন্যান্যরা গোপালগঞ্জ থেকে ফরিদপুর সমাবেশে এসে পৌঁছেছেন। আরও আসছে। কিন্তু শীতের রাতে খোলা আকাশের নীচে কষ্ট হতে পারে, অসুস্থতা আসতে পারে মনে করে ঢাকা থেকে সাড়ে ৬ হাজার টাকা দিয়ে তাঁবু কিনেছেন। সঙ্গে প্রয়োজনীয় কম্বল, গামছাসহ সবকিছু নিয়ে তিনি কোমরপরু আব্দুল আজিজ মাঠে এসেছেন। এই মাঠেই শনিবার গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এর আগে গণপরিবহন বন্ধ থাকায় এবং ক্ষমতাসীনদের বাধায় তিনিসহ অনেকেই খুলনা সমাবেশে যেতে পারেননি। এটা তাদের মধ্যে পীড়া দিচ্ছিল। তাই এবার দ’দিন আগেই চলে এসেছেন।
সারারাত সজাগ থেকে মিছিল করে ভোররাতে ঘুমাতে যান। তার সঙ্গে জেলা ছাত্রদল আহ্বায়ক জোবায়েরও ছিলেন।
জনতার আওয়াজ/আ আ