সমাবেশ মঞ্চে আখতারের ইমামতিতে নামাজ আদায় এনসিপি নেতাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মে ২, ২০২৫ ১১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মে ২, ২০২৫ ১১:১৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর ইউনিট এই কর্মসূচির আয়োজন করেছে।সমাবেশ চলাকালে আসরের নামাজের সময় হলে মঞ্চেই নামাজ আদায় করেন দলটির নেতারা।
শুক্রবার বিকাল ৫টা ২০ মিনিটে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে করা মঞ্চে নামাজে দাঁড়ান এনসিপি নেতারা।নামাজে ইমামতি করেন দলের সদস্যসচিব আখতার হোসেন।
এর আগে বিকাল ৩টায় সমাবেশ শুরু হয়। মঞ্চে উপস্থিত হন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য নেতারা।
এর আগে জুমার নামাজের পর থেকেই সমাবেশস্থলে মিছিল নিয়ে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। এসব মিছিলে দলটির কেন্দ্রীয় নেতাদের নেতৃত্ব দিতে দেখা গেছে।
জনতার আওয়াজ/আ আ