সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরা যাবে না : তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরা যাবে না : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরা যাবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১১ মার্চ) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরে যাওয়া যাবে না। এমনটা ঘটলে দেশের সকল সম্ভাবনা বিনষ্ট হয়ে যেতে পারে।

তিনি বলেন, সংস্কারের প্রয়োজন রয়েছে। বিএনপি দায়িত্ব পেলে জনগণের চাহিদা অনুযায়ী তা বাস্তবায়ন করবে।

এ সময় তারেক রহমান বলেন, নির্বাচন ও সংস্কারের পাশাপাশি স্বাস্থ্য, বাজার ব্যবস্থা এবং নিত্যপণ্যের দাম নিয়ে ডিবেট হওয়া উচিত। নিত্যপণ্যের দাম নাগালে আনতে রাজনৈতিক দলগুলো কেন বির্তক করছে না বলে প্রশ্ন রাখেন তারেক রহমান।

তিনি বলেন, ক্ষমতায় গেলে মানুষের সমস্যা কীভাবে সমাধান করা হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ