সমীকরণের মারপ্যাচে আটকে গেল উইন্ডিজ, বিশ্বকাপ খেলবে বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমীকরণের মারপ্যাচে আটকে গেল উইন্ডিজ, বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে ওয়েস্ট ইন্ডিজ নারীদের সামনে ছিল কঠিন সমীকরন। তবে থাইল্যান্ডের বিপক্ষে সেই কঠিন সমীকরনকেও প্রায় টপকে যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। কিন্তু শেষ পর্যন্ত খুব কাছে গিয়ে থামে তারা। ফলে পাকিস্তানের কাছে হেরেও নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ নারী দল।

এদিন থাইল্যান্ডের দেয়া ১৬৭ রানের লক্ষ্য ১০ ওভার ১ বলে তাড়া করতে হতো উইন্ডিজকে। তারা যদি ১০ ওভারের মধ্যে জিততে পারে বা স্কোর সমান হওয়ার পর চার মেরে ১০.৪ ওভারের মধ্যে অথবা ছক্কা মেরে ১১ ওভারের মধ্যে এই রান তাড়া করে জিততে পারতো তবে নেট রান রেটে তারা বাংলাদেশকে পেছনে ফেলে বিশ্বকাপে চলে যেত। কিন্তু সরাসরি ছয় হাঁকানোর ফলে ম্যাচ জিতলেও সেটা আর উইন্ডিজ নারীদের পক্ষে থাকেনি।

১৬৭ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ মারমুখী ব্যাট চালাতে থাকে ইনিংসের শুরু থেকেই। আর এই কারণে মাঝে উঁকিও দিয়েছিল বিশ্বকাপে বাংলাদেশের খেলতে না পারার শঙ্কা। কিন্ত ক্যারিবিয়ানরা ম্যাচ জিতলে অল্পের জন্য আর বিশ্বকাপে খেলার সুযোগ হয়নি। তাদের ১৬৭ রান তাড়া করতে ১০.৫ ওভার খেলতে হয়েছে। আর তাতে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট সমান হলেও মাত্র +০.০১ রান রেটের ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ