সম্প্রীতি-জাতীয় ঐক্যের বার্তা দিলেন সেনাপ্রধান - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সম্প্রীতি-জাতীয় ঐক্যের বার্তা দিলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫ ১২:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫ ১২:০২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বাংলা নববর্ষ উপলক্ষে জাতির প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বাংলা নববর্ষ উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সেনাপ্রধান এ বার্তা দেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে আয়োজিত বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈচিত্র্যময় পরিবেশনা উপভোগ করেন সেনাপ্রধান।

এ সময় তিনি উপস্থিত সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং সকল ধর্ম-বর্ণের মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ