সরকারকে বয়কট কর‌লে ইসরাইল, ভারতের পণ্য বয়কট করা হবে: আলাল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারকে বয়কট কর‌লে ইসরাইল, ভারতের পণ্য বয়কট করা হবে: আলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৮, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৮, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশের বর্তমান সরকার ইসরাইল ও ভারতের পণ্য মন্তব‌্য ক‌রে বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এই সরকারকে যদি বয়কট করা যায় তাহলে ইসরাইল ও ভারতের পণ্য কে বয়কট করা হবে। তাই এই আওয়ামী লীগ সরকারকে বয়কট করাই হচ্ছে এখন সবচাইতে বড় কাজ।

শনিবার (১৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি এর উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে এক নাগরিক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, দ্য হিন্দুস্থান টাইমস এ একটি খবর দেখলাম ভারত থেকে ইজরাইলকে দেওয়া অস্ত্র বহর ইউরোপের একটি দেশ স্পেন তাদের বন্দরে ভিরাতে অনুমতি দেয়নি। তারা ফেরত পাঠিয়ে দিয়েছে সেই জাহাজকে।
একই সাথে ইউরোপের অন্যান্য দেশকেও তারা বলেছে ইজরাইলকে সমরাস্ত্র দেওয়া বন্ধ কর, তারা নিজেরাও বন্ধ করেছে। অথচ আমাদের স্বাধীন বাংলাদেশ যেখানে লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে একটি মানচিত্র আনায়ন করেছে। এখানে ইসরাইলের থাপা প্রায় বসেছে। তা না হলে রাতের বেলা গোপনে ইসরাইল সংস্থার বিমান কিভা‌বে অবতরণ করে? ভারত থেকে ইজরাইলকে অস্ত্র পাঠানো হচ্ছে সমর্থন করা হচ্ছে। স্পেনের মতো একটি দেশ এর প্রতিবাদ করেছে কিন্তু আমরা প্রতিবাদ করছি না।

তিনি বলেন, ভারত এত বড় আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র অথচ ধীরে ধীরে বাংলাদেশের জনগণের মন থেকে তারা উঠে গেছে। ফেলানি তো কোন মাদকের সাথে জড়িত ছিল না অথচ তার লাশ কাটাতারে ঝুলেছে। তাকে কেন কাঁটা তারে ঝুলতে হয়েছিল? প্রতিদিন গরু পাচারকারী আখ্যা দিয়ে অসংখ্য মানুষকে হত্যা করা হচ্ছে। যেটা বিশ্বের অন্যান্য দেশের সীমান্তে হয় কিনা আমাদের জানা নেই। একই অবস্থা আজ ইসরাইলরা করছে ফিলিস্তিনিদের উপর।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, মায়ানমারের গণহত্যার বিপক্ষে আমা‌দের প‌ক্ষে গাম্বিয়ার মত দেশ আন্তর্জাতিক আদালতে বাদী হতে পারে তাহলে আমরা কেন আজ ফিলিস্তিনির পক্ষে আন্তর্জাতিক আদালতে বাদী হতে পারব না? আজ এ সরকার ভারতকে তোষামোদ করে নিজে ক্ষমতায় থাকার জন্য বিশ্বের সব মানবতাকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে। সুতরাং আমরা মনে করি ইসরাইল ও ভারতের পণ্য হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার। এই সরকারকে যদি বয়কট করা যায় তাহলে ইসরাইলে পণ্য বয়কট করা হবে। ভারতীয় পণ্য কেও বয়কট করা হবে। এই আওয়ামী লীগ সরকারকে বয়কট করাই হচ্ছে এখন সবচাইতে বড় কাজ।

দেশবাসীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, সকল রাজনীতির ঊর্ধ্বে মানবতা। এই মানবতা রক্ষায় ইসরাইলের যা যা পণ্য আছে সবগুলো কেনা থেকে বিরত থাকতে হবে। তাহলে তারা বুঝতে পারবে যে ১৮ কোটি মানুষের বাংলাদেশে তাদের বাজার নিয়ন্ত্রণ হারিয়েছে।এ সময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ