সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে ৩৫ করার দাবিতে সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জানুয়ারি ২৮, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জানুয়ারি ২৮, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে ৩৫ করার দাবিতে শাহবাগে আবারও সমাবেশ করছেন শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুর ২টা থেকে শাহবাগ জাদুঘরের সামনের সড়কে এই সমাবেশ করছেন শিক্ষার্থীরা।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা কলেজ, তিতুমীর কলেজসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। সমাবেশে বক্তারা, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার পক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন।
এ ছাড়া চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে ল কমপ্লেক্স, বঙ্গবন্ধু চেয়ার ও এক মুর্যাল স্থাপনের দাবি জানানো হয়।
গত কয়েক বছর ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।
জনতার আওয়াজ/আ আ